ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঝালকাঠি পৌর মিনি পার্কে এই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এবং এর অঙ্গসংগঠন ইয়াস ব্লাড ব্যাংক, ঝালকাঠি।
কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করেন। এতে প্রায় অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন।
আয়োজকরা জানান, একজন মানুষের নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা বা জরুরি চিকিৎসা পরিস্থিতিতে দ্রুত রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ জানা থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সহজ হয়। একটি ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, মানুষের মধ্যে রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারীরা আয়োজকদের এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com