ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
‘জলবায়ু পরিবর্তন—আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির জেলার মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে পরিবেশবান্ধব আচরণে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠির সহকারী পরিচালক আনজুমান নেছা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বাইজিদ ইবনে আকবর।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক হারে বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও বলা হয়, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা সময়ের দাবি। ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com