ঝালকাঠিতে ভোটার উদ্বুদ্ধকরণে তথ্য অফিসের ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
শংকর দাস পবন, ঝালকাঠি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচন আচরণবিধি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে জেলা তথ্য অফিস ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ভ্রাম্যমাণ ট্রাক সংগীতানুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিরা রহমান, জেলা তথ্য অফিসার লেলিন বালা,সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলা তথ্য অফিসার লেলিন বালা জানান, ভোটারদের সচেতন করতে এ ধরনের সংগীতানুষ্ঠান জেলার বিভিন্ন জনবহুল স্থানে আয়োজন করা হবে। এ সময় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সংগীত পরিবেশনের পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com