ঝালকাঠিতে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি- বার্ষিক সম্মেলন চলছে
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর প্রতিপাদ্যকে সামনে রেখে
ঝালকাঠিতে দুইদিন ব্যাপি রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা,প্রতিযোগিতা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব সম্মেলন কক্ষে দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির প্রবীণ সাংস্কৃতিকব্যক্তিত্ব জনাব মনোয়ার হোসেন খান,
অনুষ্ঠান উদ্বোধন করেন জারি সম্রাট আব্দুল গণি বয়াতির সুযোগ্য পুত্র আব্দুল হক বয়াতি, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল- আমিন বাকলাই,সাংবাদিক মানিক রায়, ইকবাল হোসেন আন্টু, আজকের জনতার কথা পত্রিকার বার্তা সম্পাদক(ঝালকাঠি) শংকর দাস পবন, সাংবাদিক রতন আচার্য্য, ঢাকা ছায়ানট থেকে আমন্ত্রিত সম্মানিত প্রশিক্ষক কাঞ্চন মোস্তফা, মানসী সাধু,গোপাল চন্দ্র দে,শুভ বেপারী, ঐশি, বিথী,উত্তম দে,মিলন দাস,কৌশল সহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি আবু সঈদ খান।
প্রশিক্ষণ কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে প্রায় শতাধিক রবীন্দ্রসঙ্গীত শিল্পী অংশ গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com