ঝালকাঠিতে শ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের স্মরণে শ্রী গুরু সংঘের ৫৩তম বার্ষিক উৎসব শুরু
বাদল চন্দ্র ধর, ঝালকাঠি সদর
শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের স্মরণে ঝালকাঠিতে শ্রী গুরু সংঘ, ঝালকাঠি শাখার উদ্যোগে ৫৩তম বার্ষিক উৎসব শুরু হয়েছে। শুভ গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উৎসবের অংশ হিসেবে তিন দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সোমবার রাত থেকে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে।
এ উপলক্ষে সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি শহরের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় ধর্মীয় সংগীত, কীর্তন এবং ভক্তিমূলক পরিবেশনার মধ্য দিয়ে গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরা হয়।
শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, গুরুজনদের আদর্শ, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনা সমাজে সম্প্রীতি, নৈতিকতা এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রী গুরু সংঘ, ঝালকাঠি শাখার সভাপতি তপন কুমার রায় চৌধুরী, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার বণিকসহ সংঘের নেতৃবৃন্দ। এছাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক নারী-পুরুষ ভক্ত, শুভানুধ্যায়ী ও সনাতন ধর্মাবলম্বী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত পাঠ, মহানাম সংকীর্তন ও বিশেষ প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হবে। আগামী শুক্রবার দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৫৩তম বার্ষিক এ ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com