ঝালকাঠিতে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি এলাকায় হিন্দুধর্মাবলম্বীদের উদ্যোগে শ্রী শ্রী কালী ও শীতলা মাতার বাৎসরিক সার্বজনীন পূজা প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকালে মন্দির প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য থালা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে সমবেত হয়। এতে নারী-পুরুষসহ সকল বয়সী ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
বেলা ১২টায় ঝালকাঠির বিশিষ্ট শিশু চিকিৎসক ও মানবতাবাদী প্রফেসর অসীম কুমার সাহা উপস্থিত থেকে শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেন। এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।
দুপুরে নতুন প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে যজ্ঞ, সিঁদুর দান, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। সন্ধ্যার পর ভক্তিমূলক পরিবেশে কালী পূজার আয়োজন অনুষ্ঠিত হয়।
পূজায় অংশগ্রহণের জন্য ঝালকাঠি -২ সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্রো,যুবদল নেতা শামিম তালুকদার, কনিকা দাস সহ আরও অনেকে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক অতিথি দের ফুল দিয়ে বরণ করেন। তাছাড়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। ভক্তদের পারস্পরিক কুশল বিনিময়, সিঁদুর পরানো এবং ধর্মীয় আবহে আনন্দঘন পরিবেশ উৎসবকে নতুন মাত্রা প্রদান করে।
পশ্চিম চাঁদকাঠি শ্রী শ্রী শীতলা ও কালী মাতার মন্দির কমিটির সভাপতি জানান, সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় প্রতিবছর এই পূজা সফলভাবে আয়োজন করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি পূজায় অংশগ্রহণকারী সকল ভক্ত ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com