ঝালকাঠির দুইটি আসনেই ধানের শীষের বিজয়
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলার দুটি সংসদীয় আসন—ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২—এ বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দুই আসন মিলিয়ে মোট ভোটারদের মধ্যে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট পড়েছে।
ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া)
ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।
তিনি ৬ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
রাষ্ট্রসংস্কার সিদ্ধান্তে প্রাপ্ত ভোট:
“হ্যাঁ” – ৯১ হাজার ২৮৬
“না” – ২৯ হাজার ৫৯১
ঝালকাঠি-২ (সদর ও নলছিটি)
ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী এস. এম. নেয়ামুল করিম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
তিনি ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
রাষ্ট্রসংস্কার সিদ্ধান্তে প্রাপ্ত ভোট:
“হ্যাঁ” – ১ লাখ ৪৭ হাজার ২৯৭
“না” – ৫৩ হাজার ৮৯০
দুই আসনেই জামায়াত মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com