ঝালকাঠি আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শংকর দাস পবন, ঝালকাঠি
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির সুনামধন্য বিদ্যাপীঠ আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়-এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় সংলগ্ন জেলা প্রশাসন শিশু পার্ক মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও ঝালকাঠির মাননীয় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মাননীয় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম আযম, আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ইমাম, যিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।দিনব্যাপী আয়োজনে শিশু শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনন্যা রায় ও মনীষা মোস্তফা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com