1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

ঝালকাঠি এন এস কামিল মাদরাসার শিক্ষার্থীদের এইচ এস সি সমমানের পরীক্ষায় সাফল্য

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১ সময়

ঝালকাঠি এন এস কামিল মাদরাসার শিক্ষার্থীদের এইচ এস সি সমমানের পরীক্ষায় সাফল্য

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি

১৯৫০ সালে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.- এর প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।

এই ধারাবাহিকতায় ২০২৫ সালে অনুষ্ঠিত এইচ এস সি সমমানের পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা।

প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগের ৬২ জন ও সাধারণ বিভাগের ২০৪ জন সহ মোট ২৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২৬২ জন পাস করেছে।এর মধ্যে জিপি এ – ৫ পেয়েছে ১০৭ জন এবং পাসের হার ৯৮ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল ঘোষণার পর ভার প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, আমাদের ধারাবাহিক সাফল্যের পেছনে কারণ হলো দলীয় রাজনৈতিক মুক্ত পরিবেশ, নিয়োজিত ক্লাসটেষ্ট,সেমিস্টার ভিত্তিক পরীক্ষা ও অভিভাবক সম্মেলন এবং আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষনিক মনিটরিং এই সাফল্যের মূল কারণ।

জানা গেছে, এবারের মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ৯৯ দশমিক ৪১ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে ঢাকার ডেমরায় অবস্থিত দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা।
দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকার টঙ্গীতে অবস্থিত তা’ মীরুল মিল্লাত কামিল মাদরাসা, তাদের পাসের হার ৯৯.০৬ শতাংশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd