ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামে ঈদুল ফিতর উদযাপন
স্টাফ রিপোর্টার,
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে কিছুসংখ্যক পরিবার আজ, শুক্রবার (২০ মার্চ ২০২৬), পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।
গ্রামের দারুস সুন্নাহ মসজিদের সভাপতি রিপন হাওলাদার জানান, ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪৫টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা পালন এবং ঈদ উদযাপনের প্রথা অনুসরণ করে আসছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রথার শুরুর দিকে স্থানীয়ভাবে কিছু বিরোধিতা ও সমালোচনার সম্মুখীন হলেও বর্তমানে এ বিষয়ে তেমন কোনো বাধা নেই।
শুক্রবার সকাল ৮টায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও পৃথক ব্যবস্থায় অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন মাওলানা মো. নুরুল ইসলাম।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com