ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে ১,৫০০টি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১,৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় মঙ্গলবার ঝালকাঠি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, এপিএস গোলাম আজম সোহান, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রনি, জেলা যুবদলের সদস্য ইয়াসির আরাফাত মিঠুসহ ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচির আওতায় জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিকে ৪০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষপ্রেম এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করে, তবে সবুজ, নির্মল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”
তিনি আরও বলেন, “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি একটি জাতীয় আন্দোলন। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।”
তিনি শিক্ষক-শিক্ষার্থীদের বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, “আজকের একটি গাছই আগামী দিনের অক্সিজেন, ছায়া, ফল এবং জীবনের নিরাপত্তার নিশ্চয়তা বহন করবে। তাই বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com