ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার, সম্পাদক পারভেজ নির্বাচিত
শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি
ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি- বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৫ উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বচনের মাধ্যমে ২০২৬- ২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ - উদ্দীপনা লক্ষ্য করা যায়।শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম সম্পন্ন করা হয়।
সভাপতি পদে মো. আক্কাস সিকদারের কোনো প্রতিদ্বদ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হন।একই ভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. বাজু খান বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে মো. জিয়াউল হাসান পলাশ ও মাসউদুল আলম নির্বাচিত হন।
সাধারন সম্পাদক পদে আ. স. ম মাহামুদুর রহমান পারভেজ, সহ- সাধারণ সম্পাদক পদে অলোক সাহা নির্বচিত হয়েছেন।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল বিজয়ী হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস. এম রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে. এম সবুজ ও তরুন সরকার।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন,সকল প্রার্থী ও সদস্যদের সহযোগিতায় নির্বাচন ও ফলাফল ঘোষনা সম্পন্ন হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com