টাঙ্গাইল মির্জাপুরে মোবাইল দোকানদারকে ছিন'তাইকা'রীর হা*মলা, এলাকায় আত'ঙ্ক!
মোঃ শহিদুর রহমান ঝন্টু
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল বাজারে মোবাইল ব্যবসায়ী সুমন মিয়ার ওপর সন্ত্রা*সী ছিন'তা'ইকারীদের হা*মলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ নৃ*শংস হা*মলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা ছি*নতা'ইকারীরা তার পথরোধ করে। সুমনের কাছে নগদ অর্থ ও একাধিক মোবাইল ফোন থাকায় সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। সুমন বাধা দিলে ছি*নতাইকারীরা তার মাথায় আ'ঘাত করে গু'রুতর জ*খম করে। এতে ঘটনাস্থলেই তিনি র*ক্তাক্ত হয়ে পড়ে যান। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হাম*লাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আ'হত সুমন মিয়াকে উ'দ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় আঘাত গু'রুতর হলেও বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর বাশতৈল বাজারসহ আশপাশের এলাকায় আ'তঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “রাতে দোকান বন্ধ করে নিরাপদে বাড়ি ফেরাও এখন ঝুঁ:কিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত ছি:নতাইকারীদের গ্রে'প্তার ও এলাকায় টহল জোরদারের দাবি জানাচ্ছি।” এ বিষয়ে স্থানীয়দের দাবি, বাজার এলাকায় নিয়মিত পুলিশি টহল ও আলোর ব্যবস্থা জোরদার করা না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে। তারা দো'ষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com