1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩৬৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২ সময়

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩৬৬টি মামলা করেছে।

 

সোমবার (৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (৪ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩২ টি মামলা হয়েছে।

 

 

ট্রাফিক-লালবাগ বিভাগে ৮ টি বাস, ৭ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ১২৪ টি মোটরসাইকেলসহ মোট ১৭৯ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ৩ টি ট্রাক, ১২ টি ক্যাভার্ড ভ্যান, ৮৭ টি সিএনজি ও ১৪৮ টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০৬ টি বাস, ৫৪ টি ট্রাক, ৪৯ টি কাভার্ডভ্যান, ৮৩ টি সিএনজি ও ২০৪ টি মোটরসাইকেলসহ মোট ৬০২ টি মামলা হয়েছে।

 

অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ১৫ টি বাস, ৫ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১২৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫৪ টি মামলা হয়েছে।

 

 

ট্রাফিক-মিরপুর বিভাগে ৩০ টি বাস, ১৬ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ২১৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৯ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৬ টি, ১১টি ট্রাক, ১৮ টি ক্যাভার্ডর্ভ্যান, ৪৩ সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ৩২১ টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-গুলশান বিভাগে ২২ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৬০ টি মোটরসাইকেলসহ মোট ১৬৯ টি মামলা হয়েছে।

 

এছাড়াও অভিযানকালে মোট ৩৭৮ টি গাড়ি ডাম্পিং ও ২০৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd