ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭১৪টি মামলা করেছে।রবিবার (৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৫টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ১২টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১১৮টি মামলা হয়েছে।ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি ট্রাক, ১টি ট্রাক, ১৭টি ক্যাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫০টি বাস, ২৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩৪৩টি মামলা হয়েছে।অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে।ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৮২টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১টি, ১১টি ট্রাক, ১২টি ক্যাভার্ডর্ভ্যান, ৫২ সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে।ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে।এছাড়াও অভিযানকালে মোট ৩৬১টি গাড়ি ডাম্পিং ও ১৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com