ঠাকুরগাঁওয়ে মহান শহিদ দিবস পালিত, কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
সারাদেশের সঙ্গে সঙ্গতি রেখে ঠাকুরগাঁওয়েও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণে অংশ নেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। শহিদ রফিক, জব্বার, সালাম, বরকতসহ ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তারা নীরবতা পালন করেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার রক্ষার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। পাকিস্তানি শাসকগোষ্ঠীর দমন-পীড়ন ও গুলিবর্ষণের মধ্য দিয়েও ভাষার দাবিতে যে আত্মত্যাগ হয়েছিল, তারই ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশের পথ রচিত হয়। ভাষা শহিদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো-র প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৮৮টি দেশের সমর্থনে গৃহীত ওই সিদ্ধান্তের পর থেকে ২০০০ সাল হতে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হচ্ছে।
এদিকে দিবসের শুরুতেই রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে রাষ্ট্রীয়ভাবে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান ও মোহাম্মদ সাহাবুদ্দিন। তাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশব্যাপী কর্মসূচির সূচনা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com