ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করা হয়।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের অংশগ্রহণে সম্মিলিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা সুশৃঙ্খল পরিবেশে তাদের প্রদর্শনী উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব তুলে ধরে স্বাধীনতার চেতনায় দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com