ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে রুহিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটির ধাক্কায় গুরুতর আহত হন। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকেন।
খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, রেললাইন পারাপারের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com