ঠাকুরগাঁও হরিপুরে ইয়া'বা সহ মাদককারবারি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সীমান্তঘেঁষা এলাকা থেকে আব্দুস সালাম বাদল (৩৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে পরিচালিত এ অভিযানে তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে মশালডাংগী এলাকায় বিশেষ অভিযান চালায় টহল দল। এসময় বাদলের কাছ থেকে চার পিস ইয়া'বা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মোটরসাইকেল হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আব্দুস সালাম বাদলের বাড়ি একই উপজেলার জামুন মশালডাংগী গ্রামে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com