ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তিঃ আজ ৬ মার্চ ১৬ রমজান চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার আয়োজনে ইফতার ও দোয়া রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি ও রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়ার আয়োজনে উপস্থিত প্রকোশলী ইইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মো. কেরামত আলী। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোহা. দেলওয়ার হোসেন।
ইফতার ও দোয়ার আয়োজনে উপস্থিত হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ড. মো. কেরামত আলী ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এ উদ্যোগকে মহতী উদ্যোগ উল্লেখ করে সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সমিতির পাশে থাকার আশ্বাস দেন।
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর সবচেয়ে বড় এ সংগঠনটি প্রতিবছর বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। প্রায় এক হাজার চাঁপাইনবাবগঞ্জবাসী ইফতার ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com