ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। আজ সোমবার ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রুশ রাষ্ট্রদূত ভারত ও বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন।’
পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, রাশিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না।
খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না দেওয়ার বিষয়েও তিনি সতর্ক করেন।
নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত বলেন, রাশিয়া আশা করছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো আশা প্রকাশ করেন যে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত খোজিন জানান, রাশিয়া এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা এখন আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com