1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী

স্টাফ রিপোর্টার:মোঃ মোশারফ হোসেন খুলনা 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১ সময়

ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী

স্টাফ রিপোর্টার:মোঃ মোশারফ হোসেন খুলনা

ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা জেলা পুলিশে নারী পু লিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন শামীমা পারভীন শিল্পী। সম্প্রতি পুলিশ অধিদপ্তরের এক আদেশে তাকে ঢাকা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে। একইসঙ্গে বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ স্থানান্তর করা হয়েছে।

নড়াইল জেলার বাসিন্দা শামীমা পারভীন শিল্পী ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।

আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশন (আইএডব্লিউপি)-এর সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়াও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক (১ নম্বর) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

শামীমা পারভীন শিল্পী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (JUBOF) ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে তার স্বামী রকিবুল ইসলাম বকুল খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ।

ঢাকা জেলার মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রথম নারী এসপি হিসেবে শামীমা পারভীন শিল্পীর নিয়োগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এটি পুলিশের নেতৃত্বে নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd