তানোরে র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক
রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তানোর থানার চান্দুরিয়া ইউনিয়নের আরাজি এক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছদ্মবেশে আত্মগোপনে থাকা মো. নাইমুল (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাইমুল গোদাগাড়ী থানার কসিয়া গ্রামের মৃত আফসর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
র্যাব-৫ এর একটি আভিযানিক দল আসামির অবস্থান ও গতিবিধি নিশ্চিত করে সফলভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com