তানোর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মামুনুর রশীদের ইন্তেকাল
মামুনুর রশিদ স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশীদ মামুন (৪০) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোর রাতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাংবাদিক মামুন তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের মৃত এবাদুল্লাহ মুহরির ছেলে। তিনি ছয় ভাইয়ের মধ্যে চতুর্থ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার কন্যা বর্তমানে রাজশাহীর একটি কলেজে অধ্যয়নরত।
হঠাৎ তার মৃত্যুতে তানোরের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে একজন সাহসী, নিষ্ঠাবান ও সমাজসচেতন সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।
সাংবাদিক মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর বলেন,
“সাংবাদিক মামুনের চলে যাওয়া তানোরের সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সাহসী ও দায়িত্বশীল একজন সংবাদকর্মী। সমাজের উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
এদিকে সাংবাদিক মামুনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com