দেশে শীতের তীব্রতা আরো বেড়েছে। আজ মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বর্তমানে দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
আজ রাজশাহীর তাপমাত্রা সেই রেকর্ড ভেঙেছে।
বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
অন্যদিকে, দেশের দক্ষিণ উপকূলীয় শহর টেকনাফে আজ সর্বোচ্চ ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রায় বড় ব্যবধান দেখা গেছে।
সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও আজ রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে ১০ বা ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে ‘মৃদু’ এবং ৬.১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে ‘মাঝারি’ শৈত্যপ্রবাহ বলা হয়।
তাপমাত্রা ৪.১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে ‘তীব্র’ এবং ৪ ডিগ্রির নিচে নামলে তাকে ‘অতি তীব্র’ শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।
জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে দেশে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র রূপ নিতে পারে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com