তারেক রহমানের টাঙ্গাইল আগমন ঘিরে সভাস্থলে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ
শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
সকালের দিক থেকেই জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের আশেকুর বাইপাস এলাকায় অবস্থিত সভাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরাও সভাস্থলে উপস্থিত হয়ে প্রস্তুতি কার্যক্রম তদারকি করছেন।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানান, “দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন। তাকে একনজর দেখার জন্য টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।”
উত্তরবঙ্গ সফর শেষে ঢাকা ফেরার পথে আজ বিকেলে তারেক রহমান সভাস্থলে উপস্থিত হন। সভায় দেওয়া বক্তব্যে তিনি টাঙ্গাইল নিয়ে তার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি টাঙ্গাইলের সুস্বাদু আনারস বিদেশে রপ্তানি করে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করা হবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি ও কৃষিখাতকে শক্তিশালী করা হবে। এ লক্ষ্যে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করে ন্যায্যমূল্য ও সরকারি সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
তার বক্তব্যে টাঙ্গাইলকে একটি উন্নত, সমৃদ্ধ ও রপ্তানিমুখী জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তার আগমন ও বক্তব্যে সভাস্থলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com