কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে প্রিয় নেতাকে একনজর দেখতে যেন জনস্রোত নেমেছে ৩০০ ফিটে। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস বিরাজ করছে। তারেক রহমানকে বরণ করতে সারা দেশের জেলা উপজেলাসহ তৃণমূল থেকে প্রায় অর্ধ কোটি লোকের সমাগম হতে যাচ্ছে। তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে ইতিমধ্যেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লাখ লাখ নেতাকর্মী সভাস্থলে এসে পৌঁছেছেন।
সময় যতই এগুচ্ছে নেতাকর্মীদের উপস্থিতি ততই বাড়ছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করা হবে। এই সমাবেশ কেন্দ্র করে সারা দেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের পরনে রঙিন টি-শার্ট।
সঙ্গে রয়েছে ঢাকঢোল, ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা ও দলীয় পতাকা। সবমিলিয়ে পুরো কাঞ্চন সেতুর পশ্চিমপাড় থেকে সভামঞ্চ এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
আরো পড়ুন
টঙ্গী ফ্লাইওভার বন্ধ, পায়ে হেঁটে তিন শ ফিট যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
টঙ্গী ফ্লাইওভার বন্ধ, পায়ে হেঁটে তিন শ ফিট যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ৩০০ ফিটের কুড়িলে বিশাল মঞ্চ বানানো হয়েছে। সেই সঙ্গে মঞ্চের চারদিকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
পাশাপাশি তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।
তারেক রহমানের আগমনকে ঘিরে রূপগঞ্জের কাঞ্চন থেকে সভামঞ্চ পর্যন্ত জনস্রোত তৈরি হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন লোকে লোকারণ্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক। তীল ধারণের ঠাঁই নেই কোথাও।
গাজীপুর থেকে এসেছেন তৃণমূল কর্মী মোহাম্মদ নাহারুল ইসলাম।
তিনি বলেন, ‘১৭ বছর পর প্রিয় নেতা তারেক রহমান দেশে আসছেন তাকে দেখার জন্যই তিনি এখানে এসেছেন। গাজীপুর থেকে তিনি ভোরে রওনা দিয়েছেন ৯টায় নিলা মার্কেট এলাকায় এসে পৌঁছেছেন। সেখান থেকে হেঁটেই সভা মঞ্চের দিকে যাচ্ছেন।’
তারেক জিয়াকে দেখার জন্য নরসিংদী থেকে এসেছেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘কাঞ্চন ব্রিজ থেকে এখানে হেঁটে আসছি। প্রিয় নেতাকে একনজর দেখলেই আমাদের এই কষ্ট শেষ হয়ে যাবে। তবে মানুষের যেই জনস্রোত মঞ্চের কাছে হয়তো যাওয়া যাবে না।’
রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বলেন, ‘তারেক রহমানের আগমন কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। তারেক জিয়াকে বরণ করে নেওয়ার জন্য সারা দেশের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, অর্থ কোটির বেশি লোক সমাবেশে উপস্থিত হবেন। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। কাঞ্চন ব্রিজ থেকে সভামঞ্চ পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক জুড়েই মানুষের ঢল নেমেছে।’
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com