তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কৃষকদলের কমিটি গঠন
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কৃষকদলের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ,ন,ম, খলিলুর রহমান ভিপি ইব্রাহিমকে আহ্বায়ক করে ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক কৃষিবিদ শাহাদৎ হোসেন বিপ্লবকে সদস্য সচিব করে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল শুক্রবার এই কমিটির অনুমোদন দিয়েছেন।
তারেক রহমান ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর তার মেয়ে ব্যারিষ্টার জাইমা রহমানকে নিয়ে ২৫ ডিসেম্বর নিয়ে দেশে ফিরবেন। তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় রাখতে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com