1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পে সরেজমিন পরিদর্শনে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮ সময়

থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পে সরেজমিন পরিদর্শনে পুলিশ সুপার

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পুলিশ ইউনিট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। মঙ্গলবার তিনি জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি থানা, ফাঁড়ি ও ক্যাম্পে সরেজমিনে গিয়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি কিশোরগঞ্জ জেলা এর ভৈরব থানা ও ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানার আওতাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্পে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি পুলিশ সদস্যদের খাবার, আবাসন, চিকিৎসা, ছুটি ও প্রয়োজনীয় সরঞ্জামসহ কল্যাণসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার নির্দেশ দেন।

পুলিশ সুপার নিয়মিত টহল জোরদার, মাদক উদ্ধার অভিযান অব্যাহত রাখা, চোরাচালান প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করা এবং চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এছাড়া থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও মানবিক পুলিশি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে হবে। এ লক্ষ্যেই মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd