দারিয়াপুর ডিগ্রি কলেজের বোরখা কান্ডের তদন্ত চলমান
লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠানে বোরখা পরিধান করে মঞ্চে নৃত্যের বিষয়ে তদন্ত কমিটির তদন্ত চলমান রয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত কমিটি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. তরিকুল ইসলামকে স্ব শরীরে এ বিষয়ে বক্তব্য প্রদানের জন্য অবহিত করেন। তিনি ঢাকা থেকে সোমবার কলেজে স্ব শরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে বক্তব্য প্রদান করেন।
সূত্রে জানা যায়, গত ২৮ জুন রবিবার দারিয়াপুর ডিগ্রি কলেজের বিদায় অনুষ্ঠানে কলেজের এক বিদায়ী শিক্ষার্থী বোরখা পরিধান করে মঞ্চে নৃত্য পরিবেশন করে। যা মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় গত ১ জুলাই চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে উচ্চতর ও নিরপেক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য মছিহুল আজম, কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিশ্বাস, কলেজের প্রদর্শক আইসিটি মহিদুল ইসলাম ও সাংবাদিক খান আবু হাসান লিটন। গত ৪ জুলাই কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. তরিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়কে অব্যহতি প্রদান করেন।
এ ব্যাপারে তদন্ত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। তদন্ত স্বার্থে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির বক্তব্য প্রদানের জন্য অবহিত করা হয়। যার ফলে তিনি স্ব শরীরে উপস্থিত হয়ে আজ বক্তব্য প্রদান করেন। ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।
এ ব্যাপারে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. তরিকুল ইসলাম বলেন, কলেজের ঘটনাটি খুবই দূঃখজনক। আমি জনগণ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির বাইরে না। তদন্ত কমিটি আমাকে তলব করায় আমি স্ব শরীরে উপস্থিত হয়ে আজ বক্তব্য দিয়েছি। আশা করছি তদন্ত কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com