দুই সন্তানের জননীর আত্মহত্যা
স্টাফ রিপোটার
মোঃ মোশারেফ
১৮/২/২৬
শখের বিড়াল নিয়ে মন্তব্য করায় পরিবারের সদস্যের উপর অভিমান করে দুই সন্তানের জননী কর্মজীবী হাফিজা খাতুন (৪৫) আত্মহত্যা করেছে। হাফিজা খাতুন খুলনার খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকুরি করতেন। স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন দৌলতপুর থানাধীন ল্যাবরেটরি হাইস্কুল মোড়ে। নিহতের দুই ছেলে মেয়ে কলেজ শিক্ষার্থী। হাফিজা খাতুন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ ইয়ার আলী মোল্যার কন্যা।
দৌলতপুর থানার এস আই ইমরান খান জানান, 'মঙ্গলবার দুপুরের পর হাফিজা খাতুন নিজ ঘরের পার্শ্ববর্তী টিন সেডের একটি ঘরে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে আত্মহত্যার কারণ জানা যাবে'।
হাফিজার একমাত্র ভাই ইমরান মোল্লার কাছ থেকে জানা যায়, গতকাল বুধবার রাতে টিটি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে যোগীপোল সরকারি গোরস্থানে তাকে দাফন করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com