পটুয়াখালীর দুমকী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধের সংখ্যা বেশি। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার রাজাখালী, থানাব্রীজ, পীরতলা বাজার, জলিশা, আনন্দ বাজার, লুথার্ন হেলথ কেয়ার এলাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস ও গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ (১৯), তানিয়া (৩), উজ্জ্বল (২৫), ইউসুফ (৩২), মাহিনুর বেগম (৩৮), মফিজুর রহমান (৭০), তানিয়া (২৮), জব্বার ঘরামী (৬০), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), বশির (২০) ও আ. লতিফ খান (৯৫)সহ আরো অনেকে।
কয়েকজন আহত পটুয়াখালী ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহত ও স্থানীয়রা জানান, কুকুরটি হঠাৎ দৌড়ে এসে পথচারীদের শরীরের বিভিন্ন অংশে লাফিয়ে কামড়াতে থাকে। খুবই হিংস্র আচরণে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে আহত করেছে।
স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার বলেন, ‘পবিপ্রবি আনসার সদস্য ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলা হয়েছে।
’
দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয়দের সহায়তায় কুকুরটি নিধন করা হয়েছে। তিনি গৃহপালিত কুকুরগুলোকে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন।
দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক বলেন, এখন পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় রোগীর স্বজনদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।
আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাণিসম্পদ কার্যালয় ও আনসার সদস্যদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com