দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ প্রতিনিধি
গত ৩ এপ্রিল২০২৬ইং তারিখ রোজ শুক্রবার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বাছির ও মাতা: সাবিনা আক্তারের মেয়ে তাহমিদা আক্তার (১৩) বছরের একটি মেয়ে নিজ বাড়ি থেকে ইউনিয়নের বেড়াজালি বাজারে আসলে পরে আর বাড়ি ফিরা হয়নি তার। সেখান থেকে নিখোঁজ হয় তাহমিদা আক্তার নামের ১৩ বছরের শিশু মেয়েটি। পরে অনেক খোজাখোজির পর গত ৮ এপ্রিল ২০২৬ইং তারিখে সুনামগঞ্জ সদর থানা তাহমিদার মা একটি সাধারণ ডায়েরী করেন। যার জিডি নং: ৪৪৫,তারিখ: ৮এপ্রিল২০২৬ইং। জানা যায় নিখোঁজের প্রায় মাস খানেক হলেও কোন সন্ধান না পেয়ে তাহমিদার মা গত ১৬এপ্রিল ২০২৬ইং তারিখে নিখোঁজ হওয়া তাহমিদার সন্ধানের জন্য সুনামগঞ্জ পুলিশ সুপার বরাবরে একটি লিখিত আবেদন করেন।
বর্তমানে প্রায় দেড় মাস অতিবাহিত হলেও এখনো কোন সন্ধান না পাওয়া তাহমিদার পরিবারে এবং এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। তাহমিদার মা সাবিনা আক্তার বলেন আমার মেয়ে ৩ এপ্রিল বিকাল অনুমান ৫ ঘটিকার সময় আমার বাড়ী হইতে বাহির হইলে আর বাড়ীতে ফিরে আসেনি। আমি ও আমার আত্মীয় স্বজনসহ অনেক খোজাখোজি করে না পেয়ে থানায় জিডি করি। পরে পুলিশ সুপারের কাছে ও আবেদন করি। এখন প্রায় দেড় মাস হয়ে গেছে আমার মেয়ের কোন সন্ধান পাইনি। এখন প্রায় দেড় মাস অতিবাহিত হওয়া আমার মেয়ের কোন সন্ধান না পাওয়ায় আমার মনে সন্দেহ সৃষ্টি হয়েছে,আমার মেয়ের নিশ্চয়ই কোন বিপদে পড়েছে। আমি দেশবাসী,সাংবাদিক ও প্রশাসনের কাছে আমার মেয়ের সন্ধানের জন্য সহযোগিতা কামনা করি। এবং কেউ আমার মেয়ের সন্ধান পেলে-০১৩১১-৭০০০৪২যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
এব্যপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রতিনিয়ত উক্তি বয়সী মেয়েরা ইচ্ছা কৃত ভাবে হারিয়ে যাচ্ছে। অনেকের সন্ধান পেয়ে তার অভিভাবকদের হাতে আমরা তুলে দিতে সক্ষম হয়েছি। ১৩ বছরের শিশু তাহমিদা মেয়েটির ব্যাপারে পুলিশ কাজ করছে, সন্ধান পেলেই আমরা তার পরিবারের কাছে জানাবো। পাশাপাশি সকল শিশুদের প্রতি খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।
সুনামগঞ্জ প্রতিনিধি
২১.০৫.২০২৬
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com