দেবিদ্বারে কুমিল্লা–সিলেট মহাসড়ক সংস্কারকাজের উদ্বোধন
দেবিদ্বার প্রতিনিধি: সাকিরুল
কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার অংশে বহুল প্রত্যাশিত সংস্কারকাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়। এতে এলাকায় স্বস্তির পাশাপাশি জনসাধারণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এ গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও কার্যকর অগ্রগতি ছিল না। তারা দাবি করেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর তৎপরতা ও প্রচেষ্টার ফলেই অবশেষে সংস্কারকাজ শুরু করা সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তি কমাতে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার প্রত্যাশা তাদের। সড়কটি সংস্কার হলে দেবিদ্বারসহ পার্শ্ববর্তী এলাকার যাতায়াত ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com