দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর পথসভা ঘিরে পুলিশের সতর্কতা, দুই যুবক আটক পরে মুক্ত
সৌদি প্রতিনিধি: মো: সেলিম রানা
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নির্বাচনী প্রচারণা চলাকালে প্রার্থী হাসনাত আব্দুল্লাহর এক পথসভা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। এ সময় সন্দেহজনক আচরণের অভিযোগে দুলাল ও সজিব নামের দুই যুবককে সাময়িকভাবে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পথসভা চলাকালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নজরে ওই দুই যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে নিরাপত্তার স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এতে করে সভাস্থলে কিছু সময়ের জন্য কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই উপস্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আটককৃত দুজনকে তাঁর নির্বাচনী কর্মী হিসেবে শনাক্ত করেন। প্রার্থীর বক্তব্য এবং প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের পরিচয় নিশ্চিত হওয়ায় পুলিশ তাদের মুক্তি দেয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় প্রশাসন জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেবীদ্বার উপজেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী প্রচারণা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।
উল্লেখ্য, বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী পথসভাটি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com