ইরানে হামলার সময় বিধ্বস্ত এফ-১৫-এর ক্রুকে উদ্ধারে কঠিন স্থল অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েক শ সেনা। ব্যবহার করা হয়েছে ভয়ংকর মারণাস্ত্র। দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিরাপদে কমান্ডোরা সরিয়ে আনলেও অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রের।
রোববার (৫ এপ্রিল) এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে, উদ্ধার অভিযানে অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার ও বিমান অংশ নেয়। এ সময় দুটি পরিবহন বিমানও ব্যবহার করা হয়। পরিবহন বিমান দুটি ক্রুকে উদ্ধার করে ফেরার সময় ইরানের ইসলামী বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে আটকে পড়ে।
আটকে পড়া বিমান দুটিকে উদ্ধারে আরো তিনটি বিমান ক্রু এবং কমান্ডোদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। তবে আটকে পড়া বিমান দুটি আনতে সক্ষম না হওয়ায় সেগুলোকে সেখানেই ধ্বংস করে দেয় তারা। যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার করতে না পারে।
এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, "ইসফাহানের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত একটি যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে থাকা একটি মার্কিন শত্রু বিমানকে ইরানি যোদ্ধারা ধ্বংস করেছে।
"
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ক্রু যুদ্ধবিমানটির ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ক্রুকে উদ্ধারের পর ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা তাকে উদ্ধার করেছি। আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে।
আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন!
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com