ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় খরিপ মৌসুমে ক্ষূদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ,শাক-সবজি, রোপা আমন ও মরিচ ফসলের বীজ রাসয়নিক সার ও অন্যান্য উপকরন এবং লেবু ও বৃক্ষরোপন কর্মসুচির চারা, জৈব সার ও অন্যান্য উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষনের এয়ার ফ্লো মেশিন বিতরন করা হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২৮ জুন বিকেল ৫ টায় উপজেলা পরিষদের সামনে বিতরন কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান অতিথি এসি (ল্যান্ড) সাজ্জাদ পারভেজ। তিনি প্রাপ্ত উপকরন সঠিক কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি, উপসহকারি কৃষি উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ। কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন," রোপা আমন মৌসুমে ৩ হাজার ৮ শত কৃষকের মাঝে প্রত্যেককে উচ্চ ফলনশীন ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার সরবরাহ করা হচ্ছে।,
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট ( নওগাঁ)
০১৭১০১৯০০১০
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com