ধামইরহাটে ভারতের আগ্রাসন ও পুশ-ইনের চেষ্টা করলে আমাদের বিজিবি ও সীমান্তের জনগণ রুখে দেবে--------এমপি ইনজিনিয়ার এনামুল হক
ধামইরহাট ( নওগাঁ) :- প্রতিনিধি:-
ভারতের আগ্রাসী নীতি, সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে
নওগাঁর ধামইরহাটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকাল সাড়ে ৫ টায় আমাইতাডা মোড থেকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের সভাতিত্বে করেন নওগাঁ জেলার জামাতের আমির আব্দুর রাকিব । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার নায়েবে আমির অধ্যপক্ষ মহিউদ্দীন,নওগাঁ জেলার জামাতের সেক্রেটারি এ্যাডঃ আ স ম সায়েম,নওগাঁ জেলার যুগ্ন আহবায়ক এন সি পি দেওয়ান মাহাবুব সোহাক, নওগাঁ জেলার খেলাফতের সভাপতও আব্দুর রহমান । ঐক্যবদ্ধ প্রতিবাদ, আগ্রাসনের জবাব” স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সীমান্তবর্তী জেলা হিসেবে নওগাঁর দীর্ঘদিন ধরে সীমান্ত হত্যা, নির্যাতন ও পুশ-ইনের শিকার হচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা দেশের জনগণ মেনে নেবে না। ভারতীয়রা সীমান্ত দিয়ে মাদক পাঠিয়ে দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করার পায়তারা করছে। আয়োজক কমিটির পক্ষ হতে এমপি ইনজিনিয়ার এনামুল হক বলেন, ভারতের আগ্রাসী নীতি ও পুশ-ইনের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং জাতীয় ঐক্য জোরদার করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ধামইরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে এবং সীমান্ত হত্যা ও পুশ-ইনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com