ধামইরহাটে মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় গভীর শ্রদ্ধার সাথে উদযাপিত করা হয়েছে ।
দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয় । সূর্য দয়ের সাথে - সাথে ধামইরহাট উপজেলা সংলগ্ন শহীদ মিনারে শহীদের স্মরণে উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তি যোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮ টায় ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাম গ্রহণ করেন। এরপর পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউড,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শীত হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সন্মানে এক আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে বক্তৃতারা স্বাধীনতার বীর সন্তানদের কথা স্মরণ করেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com