ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দেওয়ায় ছেলে গ্রেফতার
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর ধামইরহাটে মায়ের জমি ছেলের নামে না দেওয়ার কারনে বৃদ্ধা মায়ের হাতের রগ কেটে দিয়েছে।
পুলিশ সুত্রে জানা যায় যে, ধামইরহাট উপজেলা আলমপুর ইউনিয়নের অন্তগত বস্তাবর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আনজুমান আরা( ৬৮) কিছু জমি- জমা রয়েছে। ঐ বৃদ্ধা মায়ের জমি - জমা ছেলের নিজ নামে লিখে না দেওয়ার কারনে তার ছেলে আসাদুজ্জামান শামিম (৩৭) গত ৭ ই জুন ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। পরবর্তীতে আহত মা চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেলে ১৪ জুন পুনরায় ধারালো চাকু দিয়ে ডান পায়ের রগ কেটে দেয়।
ঘটনার বিষয়ে নওগাঁ পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের মহোদয়ের নজরে এলে তার কঠোর নির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের কঠোর ভুমিকায় কয়েক দিন ধারাবাহিক ভাবে অভিযানের পর গোপন সংবাদ ভিত্তিতে ২৪ জুন রাত ৯টায় উপজেলার বস্তাবর গ্রাম থেকে অভিযুক্ত শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনার ধামইরহাট থানায় একটি মামলা হয়। যার নং ৩১ তাং ২৪/ ৬/ ২৬ ইং ধারা - ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ (২)পেনাল কোডে মামলা রজু করা হয়েছে। পুলিশ সুপার বলেন পিতা মাতার প্রতি এ ধরনে নৃশংসতা আচরণ কোন ভাবে মেনে নেওয়া যাবে না। গ্রেফতার কৃত কুলাংগার সন্তানের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়া ধীন রয়েছে।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com