ধামইরহাটে মোটরসাইকেল - ভ্যান মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাটে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল ৩০ অক্টোবর বৃহঃবার রাত ৮টার দিকে ধামইরহাট- জয়পুরহাট মহাসড়কের হরিতকিডাঙ্গা গ্রামের পশ্চিমে এ ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিহত হাবিব(২২) উত্তর চকরহমত গ্রামের ইয়াছিনের ছেলে।হাবিব ধামইরহাটে কসমেটিকের দোকান করতো। অপর মোটরসাইকেল আরোহী সাতানা গ্রামের নুর ইসলামের ছেলে আবু মুসা(২৬) গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। ভ্যানের আরোহী রামপ্রসাদ গ্রামের সাহেব আলীর ছেলে মুরাদ(৩৮) ও ভ্যান চালক আঙ্গরত গ্রামের আঃ গফুরের ছেলে ইউনুস (৬০) বলেন, "ভ্যানযোগে হরিতকি ডাঙ্গা থেকে বাড়ি যাবার পথে সামনে থেকে একটি মোটরসাইকেল আরেকটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ভ্যানের সঙ্গে দুর্ঘটনা ঘটে। " আহত ভ্যান চালক ইউনুস ও আরোহী মুরাদ ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com