ধামইরহাটে যুব জামায়াতের বিজয় দিবস উদযাপন
নওগাঁর ধামইরহাটে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ধামইরহাট উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
সকাল ৮ টায় উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক।
এরপর ধারাবাহিক ভাবে উমার ইউনিয়নের কুলফতপুর গণকবর ও জুলাই শহীদ বায়েজিদ বোস্তামীর কবর জিয়ারত শেষে শহীদদের শাহাদাত কামনায় দোয়া এবং ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন এবং স্বাধীনতা -সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
উপজেলা যুব জামায়াতের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মোঃ রেজোয়ান প্রমুখ।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com