ধামইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : পরিবেশ ভারসাম্য রক্ষায় শিশুদের মাঝে স্বচেতনা বাডাতে নওগাঁর ধামইরহাটে আমাইতাডা পল্লী শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
১৫ জুলাই বুধবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাংগনে এই কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ,বনজ ও ঔষধির গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিজেরাই বিদ্যালয় আগিনায় চারাগুলো রোপণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,"পরিবেশ বাচান, এই শ্লোগান সামনে রেখে শিশুদের ছোট বেলা থেকে পরিবেশের প্রতি ভালবাসা তৈরি করতে আমাদের উদ্যেগ" । বৃক্ষ রোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com