ধামইরহাট হাসপাতালে রুগীর মৃত্যু দায়িত্বে অবহেলার অভিযোগ।
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
ধামইরহাট হাসপাতালে মহিলার মৃত্যু বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেহেদী হাসান জানান, "আমার মাকে ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটার পরে ধামইরহাট হাসপাতালে ভর্তি করা হয় এবং দায়িত্ব রতদের অবহেলায় রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করে। দায়িত্বরত নার্স সঠিক সেবা না দিয়ে রোগীর লোকজনের সাথে অসদাচরণ করে।" পরদিন ৫ ফেব্রুয়ার বৃহস্পতিবার মৃত মালেকা বেগমকে কবরস্থ করার পরে তার ছেলে মেহেদী হাসান, জামাই জয় রাসেল, প্রতিবেশী নাজমুল হাসান সহ আত্মীয়-স্বজন দুপুরে হাসপাতালে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমারের নিকট মৃত্যুর কারণ জানতে চান এবং মৃত্যু সনদ চান। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলাম মৃত্যুর কারণ বর্ণনা করেন। এবং সঠিক চিকিৎসা হয়েছে বলে জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমার বলেন, "সেবা প্রদানে স্টাফদের গাফিলতি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। " পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলে সেখানে অনেক লোক উপস্থিত হয়। ধামইরহাট থানার এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বলেন, অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com