নকশি। কাঁথা।গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৪০-৫০ লাখ টাকা
বিপুল চন্দ জেলা প্রতিনিধি : ফরিদপুর
ফরিদপুর শহরের সরকারি নিউ মার্কেট সংলগ্ন মৌ সুপার মার্কেটের একটি গার্মেন্টস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মুজিব সড়কে অবস্থিত মার্কেটটির তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা গেছে, নকশী কাঁথা ব্যবসায়ী মো. রহমানিয়ার মালিকানাধীন ‘নকশী কাঁথা গার্মেন্টস’-এর গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। এ সময় পুলিশ ও আশপাশের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের সদস্যদের সার্বিক সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা বিপুল পরিমাণ নকশী কাঁথা ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এছাড়া আগুন নেভাতে ব্যবহৃত পানিতে ভিজেও অনেক পণ্য নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com