নগফরগাঁওয়ে দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বিভিন্ন স্হানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ৭ মার্চ শনিবার গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে গফরগাঁওয়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার চরআলগী ব্রিজের নিকট থেকে মাদকদ্রব্য সেবনের অপরাধে ০২ জনের প্রত্যেককে ০১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পেট্রোল পাম্পে জ্বালানী তেল পেট্রোল, অকটেন, ডিজেল যথাযথ মূল্যে বিক্রয় করা হয় মনিটরিং সময়ে তথ্য পাওয়া গিয়াছে। এ সময় ডিজেলের সরবরাহ যথাযথ এবং পেট্রোল ও অকটেনের জন্য পাম্প কর্তৃপক্ষ টাকা জমা দেওয়ায় দ্রুত প্রয়োজনীয় পেট্রোল ও অকটেনের যোগান পাওয়া যাবে মর্মে জানায়ায়। জ্বালানি তেল নিয়ে উদ্বেগ -উৎকণ্ঠা প্রকাশ করার প্রয়োজন নাই।
ভোজ্য তেল সহ অন্যান্য পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে। ভোজ্য তেলের যথাযথ সরবরাহ থাকায় ব্যবসায়ীগণকে সর্বোচ্চ খুচরা মূল্যের অধিক দামে তেল ও অন্যান্য পণ্য বিক্রয় না করার জন্য মোবাইল কোর্ট কর্তৃক সতর্ক করা হয়েছে।ঈদকে সামনে রেখে ভোজ্য তেলের কোন প্রকার কৃত্রিম সংকট তৈরী না করার জন্য ডিলারদেরকে সতর্ক করা হয়েছে। এই মোবাইল কোর্ট পরিচালনায় গফরগাঁও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোবাইল কোর্ট পরিচালনা টিম।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com