1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৮ সময়

নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুরে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:দীর্ঘদিনের অবহেলায় ময়লা-আবর্জনায় ভরে যাওয়া কিশোরগঞ্জ পৌর এলাকার নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। শনিবার (৪ জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

 

পৌরসভার উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল পুকুরে জমে থাকা ময়লা-আবর্জনা ও জলজ বর্জ্য অপসারণে কাজ শুরু করে। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকায় পুকুরটি কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল।

 

অভিযান চলাকালে পৌর প্রশাসক জেবুন নাহার শাম্নীর উপস্থিতিতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর, টেকসই ও নিয়মিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

‘সুস্থ, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত এ অভিযানকে নগর পরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পুকুরটি পরিষ্কার না করায় সেখানে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণের সৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টিতেই পুকুরের দূষিত পানি উপচে সড়কে চলে আসত, ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হতো।

 

পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালিত হলে শুধু নগুয়া ‘হোয়াট হাউজ’ পুকুর নয়, পৌর এলাকার অন্যান্য জলাশয় ও জনস্থানও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। এতে নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd