1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২ সময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপিতে আরো উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানায় দলটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd