নবগঠিত জেলা জিয়া পরিষদ এর কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সরাইলে জিয়া পরিষদের আনন্দ মিছিল
সরাইল থেকে আব্বাসউদ্দিন :
সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে সরাইল উপজেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে রবিবার (২৬ নভেম্বর) বিকালে সরাইল সদর ইউনিয়ন বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নানান শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করেন। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসে এক পথসভায় পরিণত হয়।
উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি জিয়াউর রহমানের সঞ্চালনা অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সরাইল উপজেলা জিয়া পরিষদের সভাপতি
আব্বাস উদ্দিন।
এ সময় উপজেলা জিয়া পরিষদের সিনিয়র যুগ্ন সম্পাদক কামাল খন্দকার, প্রচার সম্পাদক উজ্জ্বল মিয়া সদস্য রাকিব মিয়া, আফজাল খা, ইদ্রিস খা, খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় তারা হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই বলে শ্লোগান দেয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com