নরসিংদীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
নরসিংদী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ণাঢ্য রথযাত্রা বের হলে শত শত ভক্তের পদচারনায় শহরের প্রধান সড়ক উৎসব মুখর হয়ে ওঠে।
শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ রথে স্হাপন করে সুসজ্জিত করে রথযাত্রা বের করা হয়। উলুধ্বনির, শঙ্খধনি, হরিনাম কীর্তন ও জয় জগন্নাথ ধ্বনিতে শহর এলাকা মুখরিত হয়ে ওঠে। নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ সব বয়সের ভক্তরা রথের রশি ধরে টেনে উৎসবে অংশ নেন। রাস্তার দু' পাশে দর্শনার্থী ও শোভাযাত্রা উপভোগ করতে মানুষ ভীড় করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পূজা অর্চনা ও প্রসাদ বিতরন করা হয়।
দেশ, জাতি, বিশ্ব মানবতা শান্তি, সমৃদ্ধি ও কল্যান কামনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস রথযাত্রা ভক্তি, সম্প্রীতি ও মানব কল্যানের প্রতীক। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা ও উল্টো রথযাত্রার মাধ্যমে জগন্নাথ জগন্নাথ দেবকে পুনরায় মন্দিরে ফিরিয়ে আনা হয়। রথযাত্রা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আনন্দের মিলন মেলায় পরিনত হয়।
রথযাএাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
প্রধান উপদেষ্টা :সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান, উপদেষ্টা :এস এম আজিজুর রহমান স্বপন, প্রধান প্রকাশক ও সম্পাদক : শেখ শাহীন, সহযোগি সম্পাদক : মোসা: শেখ মাজেদা, নির্বাহী সম্পাদক : ফাতেমা বেগম, সম্পাদক শেখ জান্নাতুল ফেরদাউস,সম্পাদক : শেখ শারফিয়া মরিয়ম,সম্পাদক এ্যাড:ফারুক হোসেন,প্রকাশক ও প্রধান বার্তা সম্পাদক :জাহারুল ইসলাম জীবন, বার্তা সম্পাদক - আশিষ সাহা, বার্তা সম্পাদক অমিত তালুকদার,বার্তা সম্পাদক গাজী মনিরুজ্জামান মনি,প্রবাসী সম্পাদক :মোঃ সেলিম রানা,হেড অফ মার্কেটিং মোঃ মামুন মোল্লা,অফিস সম্পাদক মোঃ রোমেল হোসেন।
অফিস ঠিকানা:কর্পোরেট অফিস :৫৫/বি নোয়াখালী টাওয়ার লিফটের ১৬ রুম নং ১৬/২ ঢাকা-১০০০ আঞ্চলিক অফিস :ডাকবাংলা মোড় আকাঙ্ক্ষা টাওয়ার লিফটের ৫ রুম নং ৫/বি২ খুলনা মোবাইল নাম্বার: অফিস 01911223672, প্রধান প্রকাশক ও সম্পাদক 01811441416, বার্তা সম্পাদক-01974580945
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক ঢাকার সময় । Website: www.thedhakersomoy.com